সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ঘোষপাড়ায় মন্দির চুরির ঘটনায় আটক ২ জনের স্বীকারোক্তি শহরে কিশোর গ্যাংয়ের সদস্য রাহাত আটক সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয় হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় পুলিশ ক্যান্টিনে দুঃসাহসিক চুরি হবিগঞ্জে আলোর পথে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবিগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফারহান তরফদারের এফসিপিএস ডিগ্রী অর্জন

চুনারুঘাটে বিদ্যুতের তীব্র লোডশেডিং ॥ অতিষ্ঠ জনজীবন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসী। বারবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজই হচ্ছে না। উল্টো ৩৩ কেভি (পাওয়ার স্টেশন) ডিফল্টের কথা শুনিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
জানা যায়, ভয়াবহ লোডশেডিং কখনো ৩ ঘন্টা, কখনো ৬ আবার কখনো কখনো ৯ ঘন্টাও স্থায়ী হয়। প্রচন্ড গরমে এই লোডশেডিং যেন চুনারুঘাটবাসীর নাভিশ্বাস ফেলছে। সাধারণদের অভিযোগ, সামান্য বাতাস আসলেই বিদ্যুৎ চলে যায়। এরপর ঘন্টার পর ঘন্টা? বিদ্যুৎ এর দেখাই নেই। বারবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও মিলেনা সাড়া? পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন হটকারীতার তীব্র সমালোচনা করছেন সাধারণেরা। চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে পুরো অভিযোগ অস্বীকার করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ঝড় বা বৃষ্টিতে পাহাড়ী এলাকায় লাইন বিপর্যয় হয় বেশী। পাশাপাশি লাইন লোড নিয়েও মাঝে মাঝে সমস্যা হয়। সংকট কাটিয়ে উঠার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com