রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সিলেটে সূর্যের দেখা মিলবে না এক সপ্তাহ

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৪৯২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ গুড়ি গুড়ি বৃষ্টিতে সিক্ত সিলেট। যেকোনো সময় হতে পারে ভারি বর্ষণ। এভাবে সপ্তাহ জুড়ে থাকবে বৃষ্টিপাত। ফলে সূর্যের দেখা নাও মিলতে পারে আগামী এক সপ্তাহ। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় টানা বৃষ্টিপাত হতে পারে। যে কারণে এই এক সপ্তাহ সূর্যের দেখা মিলবে না। আগামী ২৭, ২৮ ও ২৯ জুনের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও ওই তিনদিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও বলেন, মাসের প্রথম ১৫ দিন আবহাওয়া দুর্বল ছিল। ওই সময়ের মধ্যে ৩শ’ ৯৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেট আবহওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেটে ২৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গতকাল শনিবার ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত অব্যাহত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com