বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে মাস্ক ছাড়া বের হলেই কিনতে হয় ২০ টি মাস্ক

  • আপডেট টাইম সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হলেই কিনতে হচ্ছে ২০ টি মস্ক। মানুষের মাঝে সচেতনতা ফেরাতে এ কাজটি পরিচালনা করছে প্রশাসন। কঠোর লকডাউন নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। রোববার (১ আগস্ট) সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে একযোগে কাজ করছে সেনাবাহিনী, র?্যাব ও পুলিশ। শায়েস্তাগঞ্জের অলিপুরে দোকানে দোকানে গিয়ে মানুষকে সচেতন করছে সেনাবাহিনী ও র‌্যাব। এসময় কাউকে অপ্রয়োজনে বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে এবং কারো মাস্ক না থাকলে তাকে ২০ টি মাস্ক কিনে এনে দেখাতে হচ্ছে। এছাড়া মহাসড়কে চলাচল করা সকল গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সড়কে হেলমেট ও মোটরসাইকেলের কাগজপত্র, এবং চালকের লাইসেন্স যাচাই করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম। তিনি জানান, আমরা শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করছি। মানুষদেরকে ঘরে থাকার তাগিদ দিচ্ছি। যাদের গাড়ির কাগজপত্র নেই তাদেরকে ছোট ছোট জরিমানা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com