শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

জেলায় ওএমএস কার্যক্রম শুরু ॥ চাল ৩০ ও আটা ১৮ টাকা কেজিতে বিক্রি

  • আপডেট টাইম রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার নয় উপজেলায় খাদ্য অধিদপ্তর ওএমএস কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা বিক্রি হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারবেন। হবিগঞ্জ সদরে ৫ জন আর ৯ উপজেলায় ১৯ জন দোকানদারের মাধ্যমে প্রতিদিন ১.৫ মেট্রিক টন চাল ও ১ মেট্টিকটন আটা বিক্রি করা হচ্ছে। হবিগঞ্জ সদরে পরবর্তী ঘোষনার আগ পর্যন্ত চাল আর আটা বিক্রি করা হবে। আর অন্য ৯ উপজেলায় আগামী ৭ আগষ্ট পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ জেলার (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক মো. দিলদার মাহমুদ। তিনি বলেন, এ কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। হবিগঞ্জ সদরে খাদ্য গুদাম সড়কের সোহেল খান, সিনেমা হল এলাকার সজল রায়, শায়েস্তানগর বাজারের এমজিএম সেলিম, চৌধুরী বাজারের এমদাদুর রহমান বাবুল ও কোর্ট স্টেশন এলাকার মুজিবুর রহমান এর দোকানে এসব চাল ও আটা পাওয়া যাবে। উল্লেখ্য, বাজারে ১ কেজি প্যাকেট আটার মূল্য ন্যূনতম ৩৬ টাকা। প্রত্যেক ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ ৩ প্যাকেট আটা ক্রয় করতে পারবেন। এছাড়াও কঠোর লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় গত ২৪ জুলাই থেকে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় একইভাবে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com