বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অটো রিক্সা-মিশুক মালিক সমিতি গঠনে সভা

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া বাজারে অটো রিক্সা, মিশুক, মালিক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে জরুরী সভার আয়োজন করা হয়। গতকাল রবিবার বিকালে স্থানীয় ইউপি কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, ইউপি যুবলীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুস (সাগর)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা চৌধুরী ফয়সল সোয়েব। বিশেষ অতিথি ছিলেন ইউ.পি বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের (সভাপতি) ডাঃ বিশ্বজিৎ দাশ নারায়ন, মোঃ আব্দল মতিন, ওয়াহিদ মিয়া, আকলুছ মিয়া, হাজী সামছুল আলম। বক্তব্য রাখেন দৈনিক, বাংলাদেশ সমাচারের নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম (নাহিদ), দৈনিক দেশের কন্ঠের নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, দৈনিক, স্বদেশ বিচিত্রার নবীগঞ্জ প্রতিনিধি স্বপন রবি দাশ, নবীগঞ্জ ইয়াং স্টার কাবের সভাপতি মোঃ সুভ আহমেদ, রতন মিয়া, মতিন মিয়া, সাহেব আলী, মালিক শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন কলিম উদ্দিন, সবুজ মিয়া, আবু তাহের, হান্নান মিয়া, কহিল শব্দকর, জাহাঙ্গীর মিয়া, শেবুল মিয়া, মতিন মিয়া, রুহুল আমীন, কাওসার মিয়া, আব্দুল বাচিত, আশিকুর রহমান প্রমূখ। এ সময় ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি কলিম উদ্দিন, সহ সভাপতি কুদরত আলী, সাধারণ সম্পাদক আলামিন হুসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। উক্ত অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার (৩৫ পেকেট), ত্রান বিতরন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, আলামিন হুসেন ও হাবিবুর রহমান হাবিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com