বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে প্রবাসী যুবক হত্যাকান্ড ॥ অপরাধীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলেন নবাগত পুলিশ সুপার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রবাসী যুবক শাহ ফয়সল মিয়া হত্যা মামলার প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলী। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নিহতের পরিবারের সদস্যদের শান্তনা দিতে বাড়ি যান। এ সময় তিনি নিহতের বৃদ্ধা মা শাহা নুরুন্নাহারের সাথে কথা বলে উপরোক্ত আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। পরে বাহুবল মডেল থানা ও পুটিজুরী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
উল্লেখ্য যে, গত রবিবার (১১ জুলাই) উপজেলার মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মুজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র প্রবাসী শাহ ফয়সল মিয়া (৩০) এর সাথে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধের বিষয়টি আপোষ নিষ্পত্তির প্রেক্ষিতে রোববার অপরাহ্নে স্থানীয় মুরুব্বীগণ পুকুরের জায়গার সীম-সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। বিকাল সাড়ে ৩টার দিকে পুকুরের জায়গার সীমানায় খুঁটি গাঁথা অবস্থায় প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপরে লোকজন। ঘটনার পরপর আহত ফয়সল মিয়াকে বাহুবল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com