বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থ আত্মসাত মামলায় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি শামসুল হক (৪০) কে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী চুনারুঘাট উপজেলা চন্দনা গ্রামের আব্দুল মতিনের আলীর পুত্র। তার উপর চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ১ বছরের সশ্রম কারাদ- ও ১ লক্ষ ৬৮ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা অন্যথায় আরো ৩ মাসের বিনাশ্রম কারাদ-ে সাজাপ্রাপ্ত ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) চম্পক দাম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনা গ্রামে আটককৃত আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) চম্পক দাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পুলিশ প্রশাসন যে কোন মূল্যে আইনের শাসন সফল ভাবে প্রতিষ্ঠিত করবে। তাই আমারা পুলিশ প্রশাসনের এই অভিযান প্রতিদিনই থাকবে এবং এই অভিযানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com