বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্তানের মৃত্যুর ঘটনায় অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অসহায় পরিবারকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী নিহত ছেলের পিতা ও নিহত মহিলার স্বাম্বী হান্নান মিয়ার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, অফিস সহকারী মোঃ আবু তাহের। উল্লেখ্য, গত ১২ জুলাই হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মায়ের লাশ দাফন করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা যান মাসুম (১৫)। মা ও ছেলের একই দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ওই পরিবারের খোজ খবর নিয়ে অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতাকে নির্দেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com