বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ভার্চুয়াল আদালতের দুই শতাধিক আসামির জামিন মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে দুই শতাধিকেরও বেশি আসামির জামিন মঞ্জুর হয়েছে। এতে আইনজীবি ও বিচারপ্রার্থীরা খুশি হয়েছেন। তবে আইনজীবিরা বলছেন, দীর্ঘদিন করোনায় কোর্ট বন্ধ ছিলো। ইদানিং ঈদকে সামনে রেখে বিজ্ঞ আদালত আসামিদেরকে জামিন দিয়েছেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪১টি মামলার হাজতি আসামির জন্য জামিন শুনানী হয়। এর মাঝে ৬০টি মামলার জামিন না-মঞ্জুর ও ৬১টি মামলার জামিন মঞ্জুর হয়। এর মাঝে ১০৪ জন হাজতি আসামি ওই কোর্ট থেকে জামিনে মুক্তি পান। আজমিরীগঞ্জ চৌকি আদালতে ১৪টি মামলার শুনানী হয়। এর মাঝে ১টি না-মঞ্জুর ও ১৩টি জামিন মঞ্জুর করা হয়েছে। ৭৮ জন আসামি জামিনে মুক্তি পায়। এ ছাড়া ১৩টি ফাইলিং, রিমান্ড শুনানী ২টি, গাড়ি ও ভিকটিম জিম্মা ৩টি। অপর সূত্রে জানা যায়, জজ আদালত থেকে আরও ২০ জনেরও বেশি আসামির জামিন মঞ্জুর হয়। জামিননামা হবিগঞ্জ কারাগারে গেলে শত শত স্বজনরা তাদেরকে ছাড়িয়ে আনার জন্য ভিড় করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল আদালতের নাজির শাকিল মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com