বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩২৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল কাইয়ূম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে জহুরা খাতুনের বসত ঘরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জহুরা খাতুন (৪৫) কে গ্রেফতার করে। তিনি উপজেলার মেরাসানী গ্রামের মৃত আবুল খায়ের মানিক মিয়ার স্ত্রী। অপর একটি অভিযানে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। বুধবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতত্বে পুলিশ তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল কাদের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের আব্দুল হামিদের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com