বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্য বিধি না মানায় অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শনিবার বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন) ২০১৮ এর ২৫ (২) ধরায় ১৮টি মামলা দায়ের করে ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ বেশ কিছু জনবহুুলস্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় সাথে ছিলেন সেনা বাহিনী ও পুলিশ সদস্যের লোকজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং মানুষজনের মধ্যে সচেতনতা তৈরীতে নিয়মিতভাবে বানিয়াচং সদরের বিভিন্ন জনবহুলস্থানে সেনা বাহিনী, পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে সরকারী আদেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। বিনা প্রয়োজনে জন সাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্যও তিনি অনুরোধ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com