বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌর মেয়রের দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নিজস্ব উদ্যোগে শহরের গোসাই নগর ঋষি পল্লী, দানিয়ালপুর সহ বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ-কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রাতে শহরের গোসাই নগর ঋষি পল্লী, দানিয়ালপুর সহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল এবং আলু। বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ, হবিগঞ্জ জেলা যুব লীগের উপ দপ্তর সম্পাদক দ্রুব জ্যোতি দাস টিটু, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান সমাজ কর্মী আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস পল্লব। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, “করোনা মহামারীতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। তাই এই মহামারীর শুরু থেকেই আমরা হবিগঞ্জের চৌধুরী বাজার হরিজন সম্প্রদায়, শায়েস্তানগর রবিদাস সম্প্রদায়, রাজনগর হরিজন সম্প্রদায়, গোসাই নগর ঋষি সম্প্রদায় এবং চৌধুরী বাজার হরিজন এবং মাস্টার কোয়ার্টার হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com