বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বিধবার বাড়ি দখলের চেষ্টা ॥ বাড়ি-ঘরে হামলা ও লুটপাট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের আব্দাগ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক বিধবার বাড়িতে হামলা নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
জানা যায়, আব্দা গ্রামের মৃত তালেব উদ্দিনের বিধবা স্ত্রী গত ৩ জুলাই শনিবার দিবাগত রাতে মেয়ে ও ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর ৬টার দিকে কেচি গেইট ভাঙ্গার শব্দে তাদের ঘুম ভাঙ্গে। বের হয়ে দেখতে পান পাইকপাড়া গ্রামের জসিম উদ্দিন রানা, জয়নাল আবেদিন, ফরিদ মিয়াসহ ২০/২৫ জনের একদল লোক হাতুরী, সাবুলসহ দেশিয় অস্ত্র-সস্ত্র দিয়ে তার ঘরের কেচি গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। এ সময় হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। যাবার সময় ঘরের লোকজনকে অকথ্য ভাষায় গাল মন্দসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
উল্লেখ্য, গত ২ জুন রহিমা বেগম ও মৃত তালেব উদ্দিনের মা মারা যান। মারা যাওয়ার পর থেকে দুইজন ইমাম দিয়ে প্রতিদিন কোরআন খতম করান রহিমা বেগম। গত শনিবার ৩ জুলাই রহিমা বেগমের ছেলে অসুস্থ্য হলে সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। পরদিন রোববার ভোর বেলা উল্লেখিতদের নেতৃত্বে ঘরে প্রবেশ করে একটি রুমের তালা ভেঙ্গে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। অন্য একটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দসহ প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
এলাকাবাসী জানান, উভয় পক্ষের মধ্যে জমি-জামা নিয়ে দীর্ঘদীন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরেই পাইকপাড়া গ্রামের জসিম উদ্দিনের রানার নেতৃত্বে হামলা লুটপাটের ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com