বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে অচেতন অবস্থায় বৃদ্ধ উদ্ধার ॥ ২৪ ঘন্টার পর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধ ২৪ ঘণ্টা পর মারা গেছেন। তবে নাম পরিচয়হীন হওয়ায় লাশ নিয়ে পুলিশ বিপাকে রয়েছে। জানা যায়, গত ২২ জুন নতুন ব্রীজ এলাকায় আশি বছর বয়স্ক এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে যাবার পর অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। গত ২৩ জুন সকাল ১০টায় হবিগঞ্জ সদর হাসপাতালে ওই বৃদ্ধ মারা যান। সদর থানার এসআই জুয়েল সরকার লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে ২৪ ঘণ্টায়ও তার পরিচয় পাওয়া না যাওয়ায় গতকাল বৃহস্পতিবার লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com