বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের দাউদপুরে সমিতির প্রয়াত ৩ সদস্যের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও বার্ষিক সাধারণ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের “দাউদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড” এর সাবেক সভাপতি মরহুম কাপ্তান মিয়া, মরহুম কদ্দুছ মিয়া ও সদ্য প্রয়াত খয়রুন বেগম এর স্মরণে ২৩ জুন বুধবার দুপুরে উক্ত সমিতি কর্তৃক আয়োজিত শোকসভা, দোয়া মাহফিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর গ্রামস্থ সমিতির কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দাউদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সহ-সভাপতি মোঃ আক্কাছ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আইডিয়া জীবিকা প্রকল্পের এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ সুলতান আহমদ, স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, দাউদপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা শফিকুল ইসলাম, আইডিয়া জীবিকা প্রকল্পের মাঠ সহায়ক শ্রীকান্ত বৈদ্য, ক্বারী আবুল কালাম আজাদ (সিরাজ)। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দাউদপুর কান্দি পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল মালিক, হাজী শফিক মিয়া, হাজী ছনর মিয়া, মোঃ ধন মিয়া, কাজল মিয়া, গোলজার মিয়া, গফুর মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য বৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথি দাউদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি মরহুম কাপ্তান মিয়া, মরহুম কদ্দুছ মিয়া ও সদ্য প্রয়াত খয়রুন বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন এবং সংগঠনের স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে শিরনী বিতরণ সহ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com