বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জীবন সংকেতের সংবর্ধনায় মেয়র আতাউর রহমান সেলিম ॥ হবিগঞ্জ পৌরসভার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে মেয়র হিসেবে আমি বদ্ধ পরিকর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নির্বাচিত মেয়র হিসেবে আমি বদ্ধ পরিকর। পৌরবাসী আমাকে নির্বাচিত করেছেন, তাই আমার সর্বোচ্চ সামর্থ দিয়ে এর মর্যাদা রাখার চেষ্টা করব।’ গত রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের প্রখ্যাত নাট্যদল জীবন সংকেত নাট্যগোষ্ঠীর দেয়া অভিবাদন জ্ঞাপন অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে এসব কথা বলেন। হবিগঞ্জ পৌর শ্মশানঘাট এলাকায় জীবন সংকেতের স্টুডিও থিয়েটারে হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়রকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় আতাউর রহমান সেলিম আরো বলেন, ‘সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী যেভাবে তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে হবিগঞ্জকে প্রথম শ্রেণীর পৌরসভায় উত্তীর্ণ করেছেন, তারই ধারাবাহিকতায় একটি মাস্টার প্ল্যানের আওতায় এই পৌরসভার দ্রুত উন্নয়নে সার্বিক পদক্ষেপ নেয়া হবে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বের এবং জীবন সংকেতের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঝহারুল ইসলাম পাভেলের সঞ্চালনায় অভিবাদন জ্ঞাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্যকার রুমা মোদক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, হবিগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর (১, ২, ও ৩) প্রিয়াংকা সরকার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন টিটু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পান্না কুমার শীল, জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, জাতীয় শ্রমিকলীগের নেত্রী রেবা চৌধুরী, জীবন সংকেতের সহ-সভাপতি ইমতিয়াজ তুহিন, সৈয়দ আব্দুল বাকী ইকবাল ও সিনিয়র সদস্য এডভোকেট তুষার কান্তি মোদক। পরে প্রশান্ত ভট্টাচার্য রিংকুর সঙ্গীত পরিচালনায় ও সুজন চৌধুরীর নৃত্য পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com