শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

২ সহশ্রাধিক মানুষকে সহায়তা দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে দুই সহশ্রাধিক মানুষের মাঝে সাড়ে ৭ লাখ টাকা অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এ সহায়তা বিতরণ করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া, রিচি, তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে ২ হাজার মানুষকে ৫শ’ টাকা করে ৫ লাখ টাকা এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ঐচ্ছিক তহবিল থেকে শতাধিক মানুষকে দেয়া হয়েছে আরও আড়াই লাখ টাকা। পৃথক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোত্তালিব, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাস, আক্তার হোসেন ও আনু মিয়াসহ আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া ও উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে থাকার জন্য উপকারভোগী নারী-পুরুষদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com