বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জেলা হিন্দু পরিষদের যাত্রা শুরু

  • আপডেট টাইম রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলোচনা ও পরিচিতি সভার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা হিন্দু পরিষদের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকাল ১১ঘটিকায় স্থানীয় শনি মন্দির প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু পরিষদের সভাপতি ড.বিশ্বজিৎ আচার্য্য এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন দাশ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অসিত চৌধুরী সুমন,প্রধান সমন্বয়কারী সুব্রত বণিক, সিনিয়র সহ-সভাপতি অলক দাশ, প্রণয় দাশ, সুকান্ত বিশ্বাস, সুজিত সরকার, মুখপাত্র সৌমিত্র দাশ, অর্থ বিষয়ক সম্পাদক অনিল দাশ, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার চৌধুরী, সহ-সাংগঠনিক সঞ্জয় সরকার, যুব বিষয়ক সম্পাদক চম্পক বণিক, ছাত্র বিষয়ক সম্পাদক দেবু দাশ, দপ্তর সম্পাদক সুপ্রিয় চক্রবর্তী, প্রচার সম্পাদক সুজিত দাশ, সহ-প্রচার সম্পাদক রিপন দেব, গ্রন্থ প্রকাশনা সম্পাদক গোবিন্দ দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা হেমা চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ কান্তি রায়, সদস্য মহিতোষ দাশ, চন্দন দাশ, রঞ্জন দাশ, মন্টুলাল দাশ প্রমুখ। বক্তাগন সর্বোচ্চ সততা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু পরিষদের সাংগঠনিক বিধিনিষেধ মেনে দায়িত্ব পালন করবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সর্বশেষে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com