বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের নালুয়া চা বাগানের ঝোপ ঝাড়ে একটি গাছে চা শ্রমিক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহত অভিলাষ মুন্ডা (৩০) উপজেলার নালুয়া চা বাগানের অনিল মুন্ডার পুত্র। স্থানীয়রা জানায়, লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে তার লাশ মর্গে প্রেরণ করেছেন। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com