বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ডাঃ মুশফিক চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এমপি মুনিম চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৪৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর যুবসংঘের উদ্যোগে আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে নবীগঞ্জ বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে স্থানীয় হরিধরপুর ফুটবল মাঠ প্রাঙ্গনে ইউ/পি সদস্য আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও মুজিবুর রহমান বেলালের পরিচালনায় অনুষ্টানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী এম এ এম স্বপন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু এম/পি বলেন, নবীগঞ্জ বাহুবলের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং সংশ্লিষ্ট এলাকার কালাভরপুর হইতে হরিধরপুর পর্যন্ত রাস্তা পাকা করন সহ হরিধরপুর ফুটবল মাঠ সংস্কারে বিশেষ বরাদ্দে ঘোষনা করেন তিনি তার বক্তব্যে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় তাকে অভিনন্দন জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মাহমুদ চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মনসুর আহমদ চৌধুরী, উপজেলা যুব সংহতির সভাপতি সরোয়ার শিকদার, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন পাঠান, ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা হামজা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, যুবনেতা মিন্টু চন্দ্র দেব, ছাত্র সমাজ নেতা সুহেল আহমদ, খসরু আহমদ, বাসু দেব, সাইফুর রহমান, নবীগঞ্জ কলেজ ছাত্র সমাজ নেতা রাবিব আহমদ, তামিম আহমদ প্রমূখ। উদ্বোধনী ম্যাচ ভূবিরবাক ফুটবল একাদশ কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গুজাখাইর নব জাগরন কাব বিজয়ী হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com