বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের মাদক ব্যবসায়ী নোমান মিয়া কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাদক ব্যবসায়ী নোমান মিয়া (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে রাজনগর এলাকার মৃত সফিক মিয়ার পুত্র। গত মঙ্গলবার গভীর রাতে ডিবির ওসি মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে নোমানকে আটক করেন। এ সময় তার লুঙ্গি তল্লাশী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে নোমান জানায়, কল্পনা আক্তার দীর্ঘদিন ধরে তাকে দিয়ে শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। এ ব্যাপারে এসআই মোজাম্মেল হক বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। সম্প্রতি কল্পনার স্বামী আব্দুর রশিদকেও মাদকসহ গ্রেফতার করা হয়। সে কারাগারে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com