বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ইকরার উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ কর্মী তৈরি এবং দেশ থেকে ক্ষুধা-দারিদ্র দূরীভূত করা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক কর্মসূচী পালন করা হয়। উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট অফিসের এজিএম ইঞ্জিনিয়ার নিতিশ সাহা, পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। বক্তব্য রাখেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর যথাক্রমে খাদিজা আক্তার, মোঃ আফজাল হোসাইন, মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, জেসমিন সুলতানা, সাংবাদিক এস আর রুবেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com