বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, আলী আহমেদ মুছা প্রমূখ। সভায় নবীগঞ্জ শহরে যানজট নিরসন, মিশুক টমটম চালকদের স্বাস্থ্য বিধি মেনে নির্ধারিত ভাড়ায় চলার ওপর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নোয়াগাঁও ও সাতাইহাল ছয় মৌজার মধ্যে সৃষ্ট বিরোধ শান্তিপূর্ণ মিমাংসা উপর গুরুত্বারোপ করা হয়। সভায় জুয়া মাদক বিরোধী অভিযান জোরদার করার উপর বক্তাগণ তাদের অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com