বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লামাপইলে আইনজীবি সহকারীকে কুপিয়ে আহত

  • আপডেট টাইম বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লামাপইল গ্রামে আইনজীবি সহকারি ননি গোপাল দাস (৩৫) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নন্দু কুমার দাসের পুত্র ও এডভোকেট এমএ মজিদের সহকারি। আহত সূত্রে জানা যায়, একই গ্রামের রমেশ দাসের পুত্র রিপন দাসের সাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ননি গোপালের কথা কাটাকাটি হয়। এতে রিপন দাস ক্ষিপ্ত হয়ে উঠে। ওই সময় লামা পইল সড়কে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গোপাল দাসকে ক্ষতবিক্ষত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আইনজীবি সহকারি সমিতির সভাপতি সেলিম হাসান, সাবেক সহ-সভাপতি নানু মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ তার সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসক জানান, আঘাতের কারণে তার মাথা ও পায়ে জখম হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com