বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে তা-ব ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি

  • আপডেট টাইম রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল ছয় মৌজা কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল শনিবার বিকেলে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের মধ্যে পানিউমদা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম. মুজিবুল হকের ব্যক্তিগত পক্ষ নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পানিউমদা ইউনিয়নের সভাপতি গোলাম নবী, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ-সভাপতি মোঃ আবু মুছা চৌধুরী, মো. ইব্রাহীম মিয়া, হাবিবুর রহমান হাবিব, মোঃ ইয়াকুত মিয়া (রেনু), উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাহমুদ আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা হেলাল চৌধুরী, ছাত্রদল নেতা মোঃ শেখ মাহমুদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মোঃ আজিদ মিয়া তালুকদার, জুনাইদ আহমদ মামুন, মোঃ সুমন আহমেদ, মেহেদি চৌঃ, সাইফ খাঁন, তানভীর আহমেদ মুন্না সহ ছাত্রদল, যুবদল, বিএনপির অসংখ্য নেতাকর্মী। আসন্ন নির্বাচনে পানিউমদা ইউনিয়নে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এম মুজিবুল হক তার বক্তব্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ধৈর্য্য ধারন করে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, পানিউমদা ইউনিয়নবাসীর আইনের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ও ইউনিয়নবাসী পরিস্থিতি মোকাবেলা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com