বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দেশের ১৬.০৫ শতাংশ লোক মানসিক রোগী

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০১৪
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের ১৬.০৫ শতাংশ লোক কোন না কোন ভাবে মানসিক রোগী। তবে তাদেরকে মাইকো থেরাপি দিলে তা অনেক কার্যকর হয়। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিট এর উদ্যোগে ৫দিন ব্যাপি মানসিক স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনকালে এই তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোসাম্মৎ নাজমা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. নাছির উদ্দিন ভূইয়া। বক্ততা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চিকিৎসা মনোবিজ্ঞানী সেলিনা পারভীন, সহকারি চিকিৎসা মনোবিজ্ঞানী ফারজানা সুলতানা নীলা ও শাহ সৈয়দ-উল-হাসান সাঈদ।
স্বাস্থ্য ক্যাম্পের ১ম ৪ দিন সামাজিক দক্ষতা প্রশিক্ষণ, রাগ ব্যবস্থাপনা, উদ্বেগ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত কাউন্সিল সেবা প্রদান করা হবে। ১৯ জুন সামপনী দিনে মানসিক স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com