বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রথম আলোর সাংবাদিককে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনার তীব্র প্রতিবাদে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন করেছে। গতকাল বুধবার (১৯ মে) নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ব্যানারে নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানোর সময় মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্থায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এ মানববন্ধনে নবীগঞ্জ উপজেলার ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোজাহিদ আহমেদ, নুরুজ্জামান ফারুকী, লানিং পয়েন্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শেখ কায়ছার আহমেদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য, এস এম খলিলুর রহমান, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সজিব, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, সদস্য নাজমুল ইসলাম, নিরব তালুকদার, জাফর, সেলিম উদ্দিন, সাগর আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তৃতারা বলেন,অবিলম্বে রোজিনার মুক্তি দাবি করে ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের অওতায় এনে শাস্তি দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com