বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে নিরব মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূর্ব কায়স্থগ্রামে এ ঘটনা ঘটে। নিরব মিয়া ওই গ্রামের নানু মিয়ার ছেলে। জানা যায়, বুধবার দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূর্ব কায়স্থগ্রামের নানু মিয়ার ছেলে নিরব মিয়া পরিবারের সদস্যদের অগোচরে খেলাধুলার ফাঁকে স্থানীয় পুকুরের পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর নিরবকে না পেয়ে এক পর্যায়ে স্থানীয় পুকুরে শিশু নিরবের নিথর মৃতদেহ ভেসে উঠতে দেখেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার বিকেলে জানাযার নামাজ শেষে শিশু নিরবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গজনাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৩) মোছাঃ সাফিয়া ইয়াছমিন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com