মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ পূর্তি আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ পূর্তি আজ। ভারতবর্ষের ইতিহাসের এক শোকাবহ দিন। ১৮৫০ সালের দিকে ভারতবর্ষের আসাম রাজ্যে (সিলেটসহ) চা বাগান প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাগান শ্রমিক হিসেবে ভারতেরই দুর্ভিপীড়িত বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ নারী-পুরুষকে মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে আসা হয় আসামে। এরপর তাদের উপর শুরু হয় অবর্ণনীয় শোষণ আর নির্যাতন। বিনা চিকিৎসায় আর অনাহার-অর্ধাহারে বাড়তে থাকে শ্রমিকদের মৃত্যুর মিছিল।
এমন অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে প্রায় ৭ দশক পর ১৯২১ সালে আসামের (সিলেটসহ) চা শ্রমিকরা এক আন্দোলনের সূচনা ঘটান। নিজ দেশে ফিরে যাওয়ার আন্দোলন, ‘মুল্লুকে চলো’ আন্দোলন। আসামের ১৯ টি বাগান ও সিলেট-শ্রীমঙ্গল মিলিয়ে অপরাপর বাগান থেকে বেরিয়ে পড়া প্রায় ১০ হাজার চা শ্রমিক প্রায় ১৫ দিনে পায়ে হেঁটে গিয়ে হাজির হন চাঁদপুর মেঘনা ঘাটে। সেখানে মানুষে পরিপূর্ণ জাহাজের পাটাতন পানিতে ফেলে দিয়ে ও গুলি করেÑ দুই দফায় নিরীহ শ্রমিকদের উপর গুর্খা সৈনিকদের দ্বারা চালানো হয় নৃশংস হত্যাকা-। শ্রমিকের রক্তে লাল হয়ে যায় মেঘনার জল। হাজারো শ্রমিক প্রাণ হারান এ ঘটনায়। তারিখটা ছিল ১৯২১ সালের ২০ মে।
এ শোকাবহ ঘটনার স্মরণে আজ চুনারুঘাটের দেউন্দি ও চান্দপুরসহ সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে শোক মিছিল, আলোচনা সভা, চা শ্রমিকদের গান ও নানা কর্মসূচির আয়োজন করেছে চা শ্রমিক সংগঠনগুলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com