বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে লাঙল টানা কৃষকের পাশে ডিসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫৪৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জমি চাষের জন্য গরু না থাকায় দুই ছেলেকে নিয়ে লাঙল টেনে জমি প্রস্তুত করছেন কৃষক আজগর আলী। এই কৃষক উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। নিজস্ব কোন জমিজমা নেই তার। তাই অন্যের জমি বর্গা চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করেন। এই বিষয়টি ফেসবুকে জানাজানি হলে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনায় কৃষক আজগর আলীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকাল ৩টার দিকে কৃষক আজগর আলীর বাড়ি পরিদর্শন করে আজগর আলীর স্ত্রী আনোয়ারার হাতে ২০ হাজার টাকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার। এর আগে গত শনিবার ‘স্থানীয় সাংবাদিক আবদুল আউয়াল তহবিলদার সবুজ’ এর ফেসবুকে ‘হালচাষ’ শিরোনামে একটি ছবি পোস্ট করেন। পরে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনায় কৃষক আজগর আলীর জন্য ২০ হাজার আর্থিক অনুদান নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com