মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পাথারিয়ায় ভাগ্নের ফিকলের আঘাতে মামা নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামে খলায় ধান শুকানোর জেরে প্রতিপক্ষের ফিকলের আঘাতে কালু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিক পুলিশ ঘটনার মূলহোতা জহিরুল ইসলামকে আটক করেছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। গতকাল বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কালু মিয়ার সাথে তার দুঃসম্পর্কের ভাগ্নে জহিরুল ইসলাম ওরফে জলিলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় খলায় ধান শুকাতে গেলে জলিল, আবুল কালামসহ একদল লোক কালু মিয়াকে মারধোর করে। এক পর্যায়ে জলিল কৃষক কালু মিয়াকে ফিকল দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার দেবাশীষ দাস তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষ বুধবার বিকেলেই পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে। বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে জলিলকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com