বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের বাস টার্মিনাল এলাকা থেকে মোটর সাইকেল চুরি ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে দিনে দুপুরে মোটর সাইকেল চুরি হয়েছে। তবে সিসি ক্যামেরায় ধারন হয়েছে চুরির ঘটনাটি। এ বিষয়ে ওই মোটর সাইকেলের মালিক হাসি-খুশি শো-রুমের প্রোপাইটর মোঃ শাহীন মিয়া হবিগঞ্জ সদর থানায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি মামলা করেছেন। ওসি মাসুক আলী বলেন, অভিযোগ পেয়েছি। তবে সিসি ফুটেজের সূত্র ধরে চোর ধরতে ও মোটর সাইকেল উদ্ধারে অভিযান চালানো হবে। জানা যায়, গত বুধবার দুপুরে তার শো-রুমের সামন থেকে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চোর নিয়ে যায়। পরে সিসি ক্যামেরার সূত্র ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে মামলা করেন। ইতোমধ্যেও হবিগঞ্জ শহর থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয়েছে। তবে লোক এক দুইটি উদ্ধার হলেও অন্যগুলো উদ্ধার হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com