বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুষ্টি সপ্তাহ উপলক্ষে আশ্রায়ণ ও এতিম খানায় খাবার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আশ্রায়ন ও এতিম খানায় খাবার বিতরণ করা হয়। এ সময় এতিমখানায় এবং আশ্রায়ন প্রকল্পে অবস্থানকারীদের মাঝে চাল ডাল তেল মাংস ইত্যাদি বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় পইল দারুস সুন্নাহ কওমী এতিমখানা মাদ্রাসা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাসসিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোওয়ার হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রল ডাঃ বাধন আর্চায্য, মাদ্রাসা শিক্ষক মাওলানা জাকারিয়া আহমেদ, মাওলানা আলফু মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিষ্ণুপদ চন্দ, মোঃ এমরান আহমেদ প্রমুখ। এদিকে দীঘলবাগ আশ্রায়ণ প্রকল্পে অপর একটি অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসফিকা হোসেনের উপস্থিতিতে আশ্রায়ণ প্রকল্পের অবস্থানকারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com