বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গরে যুবকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে সুজাতপুর-উত্তর সাঙ্গর সড়কে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের সমছু মিয়ার পুত্র। নিহত আব্দুল্লার পরিবারের দাবি, গত ২-৩ দিন আগে সমছু মিয়ার সাথে প্রতিপক্ষের লোকজনের মারামারি হয়। এ আক্রোশে আব্দুল্লাহকে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের লোকজন ধানবোঝাই টলি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ার জানান, শুনেছি সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ নিহত হয়েছেন। ময়নাতদন্ত ও কি কারণে মারা গেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকেই চালকসহ প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com