মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুর শ্রমিক দলের সভাপতির ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাধবপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বেবীটেক্সী সমবায় সমিতি’র সাবেক সভাপতি মোঃ আলাই মিয়া (৬২) আর নেই। মঙ্গলবার সকাল ৯টায় সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) মৃত্যুকালে স্ত্রী ছেলে মেয়ে ও নাতিনাতনিসহ অনেক গ্রনগ্রাহী রেখে গেছেন। আছর নামাযবাদ উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া ঈদ গা মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল,মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com