বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার ফতেহপুর গ্রামের আছকির মিয়ার স্ত্রী সাজনা বেগমের সাথে প্রায়ই স্বামী ও ভাসুরের ঝগড়া হতো। গত বৃহস্পতিবার বিকেলে ভাসুর আবু বকর, মনসুর মিয়া, আকছির মিয়া সাজনাকে মারধোর করে মুখে বিষ ঢেলে দেয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। এ ঘটনার পর থেকেই উল্লেখিত তিনজন পলাতক রয়েছে। সাজনার পরিবারের দাবি তাকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com