বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

‘ইফতার সেবা’ শুরু করলো মানিক চৌধুরী পাঠাগার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জেভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্মৃতি’র স্মরণে মানিক চৌধুরী পাঠাগার পরিচালিত ‘সেবাসঙ্ঘ’ এর উদ্যোগে করোনারকালীন সময়ে লকডাউনে থাকা শ্রমজীবী মানুষের জন্য মাসব্যাপী ইফতার সেবা শুরু হয়েছে। বুধবার জেলা শহরে শ্রমজীবী মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সেবা সঙ্ঘের স্বেছাসেবকরা। পরে পাঠাগার প্রাঙ্গণে এক মোনাজাত পরিচালনা করা হয়। এতে সেবা সঙ্ঘের সভাপতি ইফতেখার তরফদার তারেক, সাধারণ সম্পাদক ধীমান দাশ, অমিত আচার্য্য, অনুরাগ গোপ, মাহবুবুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, নুর আহমেদ সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেবাসঙ্ঘের উদ্যোক্তা সাবেক এমপি কেয়া চৌধুরী বলেন, আপদ বিপদে মানুষের পাশে থাকতে হবে। করোনা থেকে রেহাই পেতে লকডাউন চলছে। পুরো রজমান ব্যাপী কোরআন খতম, ইফতার সেবা ও বিশেষ প্রার্থনার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com