বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাশঁঢর) গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে দেবপাড়া গ্রামে সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলামের বাড়ি প্রাঙ্গনে প্রতি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলাম, চৌধুরী বাজর শাহ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ ইছমত আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হাছান লিটন, সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলামের ছেলে ও নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ এম মাসুদ বিন নূর, মাও. ফাউন্ডেশনের সভাপতি শাহ্ লিমন আহমেদ, সাধারণ সম্পাদক সায়েক চৌধুরী, সাংগঠনিক মাহবুব আবেদিন মোহন ও মুহিতুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশন যে কোন দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসে কাজ করে আসছে। কয়েকমাস মাস পূর্বে করোনা ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ কয়েক শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশন গঠিত হওয়ার পর থেকেই তারা অসহায় ও হতদরিদ্র লোকজনকে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। বাউসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আর্থিক ও সার্বিক সহযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মাও. নুরুল ইসলাম ফউন্ডেশনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com