বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম হবিগঞ্জ জেলা কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বময় হউক আবহমান বাংলার লোকসংস্কৃতি এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম সারাদেশে কমিটি গঠন ও লোকসংস্কৃতি কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে গতকাল এক ভার্চুয়াল মিটিং এ হবিগঞ্জ জেলা কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে বিশিষ্ট সংগঠক ডাঃ পিন্টু আচার্য্যকে সভাপতি ও বিশিষ্ট সংগঠক সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেন বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শহীদুল্লাহ প্রিন্স। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি গীতিকার আব্দুল মুকিত, সহ-সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, খাইরুল হোসাইন মনু, মোঃ কুদ্দুছ আলী মাষ্টার, মোঃ কুদ্দুছ আলী মনহর, এস.এম আব্দুর রউফ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা শরীফা আক্তার কুমকুম, গোপাল সূত্রধর, সাংগঠনিক সম্পাদক পংকজ দাশ পল্লব, সহ-সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার কুরী, আরোশ বিশ্বাস টনি, প্রচার সম্পাদক শেখ আব্দুল হেকিম, সহ-প্রচার সম্পাদক সেলিম আজিজ, দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ তালুকদার, মহিলা সম্পাদিকা জোনাকী আক্তার, প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহমিনা গাজী, সাহিত্য বিষয়ক সম্পাদক ফজলুল হক, নাট্য ও যাত্রা বিষয়ক সম্পাদক সুনীল চন্দ্র দাশ, নৃত্য বিষয়ক সম্পাদক গৌতম আচার্য্য, কার্যনির্বাহী সদস্য মোঃ শহীদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, ইতিশাহ, তাজুল ইসলাম প্রমুখ। উক্ত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com