বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাজাঁ বিক্রিকালে আটক ইলিয়াছ মিয়া পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াছ মিয়া (৩০) কে ৩০ কেজি গাঁজাসহ বিক্রিয়কালে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী:- মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিন এর পুত্র মোঃ ইলিয়াছ মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক এর দিক-নির্দেশনায় এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইলিয়াছকে ৩০ কেজি গাঁজাসহ আটক করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক (শনিবার) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এবং উল্লেখিত মাদক উদ্ধার ও মাদক ব্যাবসায়ী ইলিয়াস মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিয়াস মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত ও বহন করার দায়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com