বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হোটেল রোজ গার্ডেনে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগ ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আবাসিক হোটেল রোজ গার্ডেনে বিয়ের প্রলোভন দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (২২) কে আটক করেছে পুলিশ। একই সময় হোটেল ম্যানেজার আজিজুর রহমান (৪৫) কেও আটক করা হয়। এ ঘটায় ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় হবিগঞ্জ সদর থানায় ধর্ষণের একটি মামলা করেছেন। রাতেই সদর থানার ওসি মোঃ মাসুক আলী ওই হোটেলে ভিকটিমকে নিয়ে গিয়ে আলামত জব্দ করেন। আটকরা হল, শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের ব্যবসায়ী রেজাউল করিম এবং বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র হোটেল ম্যানেজার আজিজুর রহমান। মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার চলিতাআব্দা গ্রামের হিরা মিয়ার কন্যা শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে শশ্মানঘাট এলাকার বিলাস বহুল আবাসিক হোটেল রোজ গার্ডেনের ৪০১ নম্বর রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। তাকে সহযোগিতা করে ওই ম্যানেজার। খবর পেয়ে সদর থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার কথা প্রাথমিকভাবে শিকার করে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে হোটেল রোজ গার্ডেনসহ বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপসহ মাদক ও জুয়া আসর বসছে। ইতোপূর্বে ওই হোটেলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাঁচামাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। ওসি মাসুক আলী জানান, আজ ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে। এ ছাড়া হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com