বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বর্ষীয়ান রাজনীতিবিদ জাকারিয়া খান চৌধুরীর মৃত্যুতে জি কে গউছের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাবেক উপদেষ্টা ও হবিগঞ্জের কৃতি সন্তান জাকারিয়া খান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় জি কে গউছ বলেন- জাকারিয়া খান চৌধুরী ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহচর হিসেবে দেশ ও জাতির কল্যাণে অনেক কাজ করেছেন। তিনি ছিলেন হবিগঞ্জের অহংকার, আমাদের গর্বের ধন। আমি উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি। দোয়া করছি মহান আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com