বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জমিতে সেচ দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় কৃষক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমিতে সেচ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় আব্দুল আহাদ (৪০) নামের এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়া সময় মহাসড়কের উল্লিখিত এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আহাদ মারা যান। আহাদ একটি পানি সেচের পাম্প নিয়ে ভ্যান চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক ও বিক্ষোভ প্রদর্শণ করলে সড়কের উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা পর শায়েস্তাগঞ্জ থেকে হাইওয়ে পুলিশের হস্তেেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com