সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

শিক্ষার মান উন্নয়নে ‘মা সমাবেশ’ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ৫০০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষার মান উন্নয়নে ‘মা সমাবেশে’ ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্রীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবিদুর রহমান। সহকারি প্রধান শিক্ষক জালাল আহম্মদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাধারণ অভিভাবক সদস্য জবা রাণী রায়, কাজী আব্দুল আওয়াল মামুন, তাজুল ইসলাম মামুন, ফিরোজ আলী লিলু, যুব প্রশিক্ষিত পল্লী পশু চিকিৎসক মোঃ ছুরাব আলী, সাবেক অভিভাবক সদস্য মোঃ মেরাজ আলী, মোঃ আব্দুল খা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, অভিভাবক সৈয়দ হারুন রেজা, শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক হালিমা খাতুন স্বজল বরণ ব্রহ্মচারী, শামীমা আক্তার, আলী হায়দার, হেলেনা আক্তার, সাজ্জাত মিয়া, মীর ইখলাছুর রহমান, শেফা আক্তার, মোহাম্মদ সোয়েব, বদরুন্নেছা প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ শতাধিক ছাত্রী ও অভিভাবক মাতাদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত ০৮ জন ছাত্রীকে সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com