বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। আগামী ১২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। সভাপতি, সম্পাদক প্রার্থীসহ বিভিন্ন পদের প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। রীতিমতো নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে লড়ছেন, বর্তমান সভাপতি এডভোকেট আবুল মনসুর ও সাবেক পিপি আকবর হোসেইন জিতু এবং এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এপিপি মোঃ আতাউর রহমান, শেখ ফরহাদ এলাহি সেতু, মোঃ আব্দুল হাই, জসিম উদ্দিন ও রাজীব কুমার দেব তাপস। এ ছাড়াও বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার ৫৮৮ জন। আগামী ২৮ মার্চ মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com