বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের প্রবীণ সাংবাদিক আজাদের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক, লেখক, শিক্ষক আব্দুল হাই আজাদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা সাংবাদিক আজাদের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আব্দুল হাই আজাদ দৈনিক বাংলা বাজার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন। একাধারে তিনি শিক্ষক, কবি ও লন্ডন প্রবাসী সমাজসেবক ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নির্বাহী সদস্য আব্দুল মুহিত, নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, অয়তুন মিয়া, বিশিষ্ট মুরুব্বি সাদিক মিয়া, আব্দুল হাই আজাদের ভাই আব্দুল আজিজ ও আব্দুল মান্নান, বোন গজনাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৩) সাফিয়া ইয়াছমিন, আফিয়া ইয়াছমিন, সাংবাদিক ছনি চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত করেন কায়স্থগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুর নূর । সাংবাদিক আব্দুল হাই আজাদ ২০১২ সালের ২০ মার্চ যুক্তরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com