বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সোনিয়ার স্বপ ॥ একদিন তিনি নিজস্ব একটা ঘোড়ার মালিক হবেন

  • আপডেট টাইম সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬৩০ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ৮ বছরের সোনিয়া। চেহারায় অভাবের ছাপ। গায়ের জামা-কাপরও ঠিক ঠাক নেই-ময়লায় ভরপুর। শত সীমাবদ্ধতার পরও সেই সোনিয়া জয় করে নিলেন হাজার হাজার দর্শকের হৃদয়। সোনিয়ার ঘোড়া ৫০টি ঘোড়াকে পেছনে ফেলে দিয়ে বিজয়ের মালা পড়ে নেন। শনিবার বিকালে চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের সাইলগাছ ও গোগাউড়া গ্রামবাসি আয়োজন করেন ঘোড়দৌড় প্রতিযোগীতার। সওয়ারী হিসেবে চাপাইনবাবগঞ্জ থেকে এসেছিলেন সোনিয়া। মলিনসার চেহারা দেখে দর্শকরা প্রথমে নাক ছিটকিয়েছেন, বিরূপ মন্তব্যও করেছেন। কিন্তু সোনিয়া অসীম মানসিকতা নিয়ে একটি ঘোড়ার পিঠে আসিন হন। হাতে নেন প্লাস্টিকের হালকা চাবুক। প্রশিক্ষিত সওয়ারীর মতোই ঘোড়ার পিঠে সওয়ার হন সোনিয়া। পিঠে উঠার আগে ঘোড়াটিকে সোনিয়া আদর করে নেন, মুখে একটা চুমু খান। এরপরই ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন সোনিয়া। তার ঘোড়াটি ছিনিয়ে নেয় প্রথম পুরস্কার (মোটর সাইকেল)।
সোনিয়া বলেন, টাঙ্গাইল জেলার সখিপুর গ্রামের আবুল হাসেমের হয়ে সে সওয়ারী হিসেবে চুনারুঘাটে এসেছে। আবুল হাসেম ছিনিয়ে নেন ২য় এবং ৩য় পুরস্কাটিও। সোনিয়া বলেন, সে ৪ বছর বয়সে বাবার সাথে ঘোড় দৌড় দেখতে গিয়েছিলো। এখান থেকেই সে ঘোড়া দৌড়ানিতে আকৃষ্ট হয়ে উঠে। সোনিয়া এক পর্যায়ে চোখ নীচু করে বলে, তার বাবা মতিউর রহমান খুবই গরীব মানুষ। সোনিয়ার পারিশ্রমিকের টাকায় পেঠের ভাত আর লেখাপড়ার খরচ চলে। তার সংসারে ৫ জনের মুখের আহার এ টাকাতেই চলে। এক প্রশ্নের জবাবে সোনিয়া বলেন, বরাবরই তার ঘোড়া প্রথম হয় কিন্তু বিনিময়ে তিনি পান ৫/১০ হাজার টাকা। ফেসবুকে ভাইরাল হওয়া সোনিয়া বলেন, একদিন তার নিজের একটি ঘোড়া হবে। সেই ঘোড়াকে তিনি গড়ে তুলবেন নিজের মতো করে। তার বাবার ভাঙ্গাঘরে ইট লাগবে। তারা সুখে শান্তিতে বসবাস করবেন। সোনিয়া ভবিষ্যতে প্রশিক্ষিত ঘোড়সোয়ারী হতে চান, পুলিশ হতে চান। আলোচিত সেই সাইল গাছের ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখতে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আঃ কাদির লস্কর, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তাহেরসহ প্রায় ২৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com