মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে এড়াবরাক নদীকে খালে পরিণত করার প্রতিবাদে বাপার নাগরিক সভা

  • আপডেট টাইম সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে ও এড়াবরাক নদীকে খালে পরিণত করার চক্রান্তের প্রতিবাদে এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবীতে নবীগঞ্জে গ্রামীণ নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে পরিবেশ আন্দোলন বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও এড়াবরাক নদীরক্ষা আঞ্চলিক কমিটির যৌথ আয়োজনে গ্রামীণ নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁচাও হাওর আন্দোলন সিলেটের আহবায়ক সাজিদুর রহমান সোহেল এবং সেভ আওয়ার স্ট্রিট এনিমেল সিলেটের সমন্বয়ক ওয়াজিহ আহমদ অমু, সাংবাদিক এমএ আহমদ আজাদ, কাজী আব্দুল বাছিত,জয়নাল আবেদীন, মহসিন আহমেদ, শিহাব আহমেদ,কায়ছার হামিদ, আলাউর রহমান আলামিন, শোয়েব আহমেদ প্রমুখ ।
বক্তব্যে বক্তারা বলেন- এড়াবরাক নদীকে খালে পরিণত করার লক্ষ্যে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। যেকোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। অতিদ্রুত সময়ের মধ্যে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com