বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে পৈলারকান্দি ইউনিয়ন কৃষকলীগের ৯নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৫৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়ন কৃষকলীগের ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি গঠনকল্পে গত সোমবার বিকেল ৪ টায় স্থানীয় বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৯নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পৈলারকান্দি ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম-আহবায়ক কৃষ্ণ কান্ত দাশ। ডাঃ মহেশ্বর দাসের সভাপতিত্বে ও সুব্রত দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ্রে সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার দেবী চাঁদ দাশ, অধীর দাশ, মনিন্দ চন্দ্র দাস, নিশি কান্তি দাস ও নরেন্দ্র দাস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুরঞ্জিত দাস ও মেম্বার হরি সুন্দর দাস প্রমূখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলার সফল প্রধানমন্ত্রী কৃষক রত্ম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে সু-সংগঠিত করার বিকল্প নেই। শেখ হাসিনা সরকার, কৃষি বান্ধব সরকার ও কৃষকের ভাগ্য উন্নয়নের সরকার।’ পরে ডাঃ মহেশ্বর দাসকে সভাপতি ও সুব্রত দাসকে সাধারণ সম্পাদক করে পৈলারকান্দি ইউনিয়ন কৃষকলীগের ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সভায় উক্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পৈলারকান্দি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com