মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৬০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথনে ১০ বছরের কিশোর থেকে ৭৫ বছরের বয়োবৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। গণ-প্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু কর্নারে ফিতা কেটে এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সিলেট ক্যান্টনমেন্টের মেজর মোঃ মাজহার হোসেন রব্বানী, উপজেলা সহকারী কমিশনার মোঃ নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদী হোসেন ইকবাল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ। ৫ ও ১০ কিলোমিটার ম্যারাথনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশনেন। যা শুরু হয় সকাল ৮টায় এবং শেষ হয় সকাল সাড়ে ১০টায়। ম্যারাথন শেষে ১৫ জনকে ম্যাডেল পড়িয়ে দেন অতিথিরা। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনের স্মৃতি ধরে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৭ মার্চ অংশ গ্রহনকারী সকল ম্যারাথনিস্টকে ম্যাডেল ও সনদ দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ম্যারাথনটি শ্রীমঙ্গল উপজেলা বঙ্গবন্ধু কর্নার থেকে শুরু হয়ে উপজেলা সড়ক হয়ে গুহরোড, কলেজ রোড, ভাড়াউড়া, বুড়বুড়িয়া চা বাগান, বিটিআরআই রাস্তার প্রবেশ মুখ দিয়ে ভানুগাছ রোড ও শ্যামলী আবাসীক এলাকা হয়ে আবার এটি উপজেলায় এসে শেষ হয়। উল্লেখ্য, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে গত ১০ জানুয়ারী বিশ্বব্যাপী এ ম্যারাথনের উদ্বোধন করা হয় যা শেষ হবে আগামী ৭ মার্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com